চবি গণিত বিভাগে কম্পিউটার ল্যাবের উদ্বোধন

| শুক্রবার , ২ অক্টোবর, ২০২৬ at ৬:০২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে ‘স্মার্ট ক্লাসরুম ও কম্পিউটার ল্যাব উদ্বোধন গত ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। উপাচার্য প্রফেসর মোহাম্মদ আল্‌– ফোরকান প্রধান অতিথি হিসেবে কম্পিউটার ল্যাবের উদ্বোধন করেন। উপাচার্য বলেন, গণিত বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি ঐতিহ্যবাহী বিভাগ। অধ্যাপক জামাল নজরুল ইসলাম স্যারের মতো বিশ্বখ্যাত শিক্ষাবিদ এই বিভাগের গৌরবকে আরও সমৃদ্ধ করেছেন। এই ঐতিহ্যকে সামনে রেখে আমাদের বিশ্ববিদ্যালয়কে গবেষণা ও উদ্ভাবনের নতুন উচ্চতায় নিয়ে যেতে হবে। তিনি বলেন, আমাদের শিক্ষার্থীদের নিয়ে ভাবতে হবে। পৃথিবী এখন অত্যন্ত প্রতিযোগিতামূলক। শুধু একটি ডিগ্রি অর্জন করলেই হবে না; শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে তারা জাতীয় ও বৈশ্বিক চাকরির বাজারে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে। গণিত বিভাগের পাঠ্যক্রমকে সময়োপযোগী ও আধুনিক করতে হবে। একইভাবে শিক্ষকদেরও নিজেদের একাডেমিক দায়িত্বের জায়গায় আরও আন্তরিক হতে হবেএসময় বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ জালাল আহাম্মদ, আলাওল হলের প্রভোস্ট প্রফেসর ড. মোহাম্মদ আমান উল্লাহসহ বিভাগের অন্যান্য শিক্ষক–শিক্ষার্থীবৃন্দ এবং কর্মকর্তা–কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ১৯ নং ওয়ার্ড বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিল
পরবর্তী নিবন্ধঅধ্যাপক সরওয়ার জাহানের মাতার ইন্তেকাল