চবির হলে দেশীয় অস্ত্র হাতে যুবক, ফুটেজ দেখে শনাক্তের চেষ্টা

চবি প্রতিনিধি | মঙ্গলবার , ১৯ মে, ২০২৬ at ৫:৫৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহ আমানত হল থেকে দেশীয় অস্ত্র নিয়ে এক যুবক বের হওয়ার ঘটনার ভিডিও ফুটেজ পাওয়া গেছে। তবে তদন্তের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিকে শনাক্ত করার কথা বলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল সোমবার বিকাল থেকে হল প্রশাসন সিসিটিভি ফুটেজ যাচাই কার্যক্রম শুরু করে। রাত সাড়ে ৮টা পর্যন্ত পর্যালোচনার পরও সংশ্লিষ্ট ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হয়নি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হোসেন শহিদ সরওয়ার্দী বলেন, আমরা সিসিটিভির ফুটেজ পেয়েছি। অতি দ্রুত তদন্ত কমিটি গঠন করে অপরাধীকে শনাক্ত করব। আমরা চাই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ বজায় থাকুক।

উল্লেখ্য, গতকাল আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে সিনিয়রজুনিয়র শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ও সংঘাতের ঘটনা ঘটে। ওই ঘটনার সময়ই শাহ আমানত হল থেকে দেশীয় অস্ত্র নিয়ে এক ব্যক্তির বের হওয়ার অভিযোগ ওঠে। পরবর্তীতে সেই ঘটনার সিসিটিভি ফুটেজ নিয়েই চাকসু ও হল সংসদের চাপে তদন্ত কার্যক্রম শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি বাড়ছে
পরবর্তী নিবন্ধহাই কোর্টের স্থিতাবস্থার আদেশ, ধর্মঘটে যাচ্ছে না ১১ বাস মালিক সমিতি