দীর্ঘদিন পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে আবারও দেখা মিলেছে মায়া হরিণের। গতকাল শুক্রবার সকালে খালেদা জিয়া হলসংলগ্ন পাহাড়ি ও বনাঞ্চল এলাকায় হরিণটির দেখা পান কয়েকজন শিক্ষার্থী। পরে শিক্ষার্থীরা হরিণটির ছবি ও ভিডিও ধারণ করেন।
চবির প্রাণিবিদ্যা বিভাগের তথ্যের বরাতে ২০১৯ সালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছিল, ২০১০ সালের আগ পর্যন্ত ক্যাম্পাসে নিয়মিত মায়া হরিণের দেখা মিললেও পরবর্তী সময়ে এর উপস্থিতি কমতে থাকে। ফলে শুক্রবার সকালে হরিণটির দেখা পাওয়ার ঘটনাটি শিক্ষার্থীদের মধ্যেও আলাদা আগ্রহ তৈরি করেছে। ঘটনাস্থলে থাকা শিক্ষার্থীদের একজন বলেন, হঠাৎ করে সামনে মায়া হরিণটি দেখতে পেয়ে প্রথমে অবাক হয়ে যাই। চবির পাহাড়ে বন্যপ্রাণী আছে এটা জানলেও এত কাছ থেকে হরিণ দেখার অভিজ্ঞতা সত্যিই অন্যরকম। আমরা যেন ওকে বিরক্ত না করি, সেদিকেও খেয়াল রেখেছি।
এর আগে ২০১৮ সালের ৩০ আগস্ট চবির বিজ্ঞান অনুষদের রসায়ন বিভাগের একটি ল্যাবের জানালার গ্রিলে আটকে পড়া একটি মায়া হরিণ উদ্ধার করা হয়েছিল। ক্যাম্পাসে মায়া হরিণের উপস্থিতির নথিভুক্ত ঘটনাগুলোর মধ্যে ওই ঘটনাটিও উল্লেখযোগ্য।
মায়া হরিণের বৈজ্ঞানিক নাম গঁহঃরধপঁং সঁহঃলধশ। আইইউসিএনের তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রজাতিটি ‘বিপন্ন’ (ঊহফধহমবৎবফ) হিসেবে তালিকাভুক্ত। আবাসস্থল সংকুচিত হওয়া ও এর গুণগত মানের অবনতিসহ বিভিন্ন কারণে বাংলাদেশে এ প্রজাতির সংখ্যা কমেছে।












