গাজী কেডি ফাউন্ডেশন এর উদ্যোগে ২য় ধাপে দক্ষিণ চট্টগ্রামের এসএসসি উত্তীর্ণ ১২০০ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। ২ অক্টোবর (শনিবার) পটিয়া উপজেলার একটি কনভেনশন সেন্টারে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। গাজী কেডি ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান ইদ্রিস মিয়া।
এ সময় তিনি বলেন, অসহায়, পিছিয়ে পড়া পরিবারের ছেলে মেয়েদের জন্য গাজী কেডি ফাউন্ডেশনের উদ্যোগ বরাবরই প্রশংসনীয়। তিনি আরো বলেন, বাংলাদেশের বিভিন্ন সেক্টরে ত্যাগী এবং ইয়াং নেতৃত্বকে গুরুত্ব দিয়ে বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানে নিয়োগ দিয়ে মূল্যায়ন করছেন কিন্তু আফসোস হয় চট্টগ্রামের সবচেয়ে বেশী ত্যাগী ও নির্যাতিত হয়েও গাজী সিরাজকে আজ ও মূল্যায়ন করা হয়নি। আমি তারেক রহমানের কাছে আকূল আবেদন করছি গাজী সিরাজকে যথাযথ মূল্যায়ন করা হোক।
সভাপতির বক্তব্যে গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ বলেন, বিএনপি সরকার সবসময়ই শিক্ষা বান্ধব। বর্তমান সরকার শিক্ষাকে গুরুত্ব দিয়ে নতুন নতুন উদ্যোগ নিচ্ছেন যা শিক্ষার্থী তথা অভিভাবকদের সন্তুষ্টির জায়গা তৈরি করছে।
প্রধানমন্ত্রীর সবার আগে বাংলাদেশ গড়তে শিক্ষিত জাতীর বিকল্প নেই। আর শিক্ষিত জাতি তৈরি করার ওই ধরনের পরিবেশ তৈরি করার নীতিগত দায়িত্ব আমার-আপনার। সেই জায়গা থেকে গাজী কেডি ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে।
এসময় আরো উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক মো. আনিসুর রহমান, পটিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীপন কান্তি দে, এসিআই প্রোপার্টিজ এর ডিরেক্টর তানভীর শাহরিয়ার রিমন, দৈনিক যুগান্তরের ব্যুরো চিফ শহিদুল্লাহ শাহরিয়ার, ইন্টারন্যাশনাল বিজনেস কনসালট্যান্ট আলী নেওয়াজ চৌধুরী, ডা. সুমন পালিত, জাহাঙ্গীর কবির, জিল্লুর রহমান সহ সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন নেতৃত্ববৃন্দ।











