চন্দনাইশ থানা পুলিশ অভিযান চালিয়ে ১ বছরের সাজাপ্রাপ্ত আসামীসহ ২ জনকে গ্রেপ্তার করেছে। গত শনিবার রাতে পুলিশ পৃথক এ অভিযান চালায়।
পুলিশ জানান, একটি সিআর মামলায় ১ বছরের সাজা ও ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম সাজাপ্রাপ্ত আসামী দোহাজারী পৌরসভার পূর্ব দোহাজারী এলাকার এয়াকুব আলীর পুত্র মোস্তাক আহম্মদ এলাকায় অবস্থান করছিল। গোপন সূত্রে খবর পেয়ে গত শনিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। একই রাতে পুলিশের অপরদল দোহাজারী পৌরসভার কিল্লাপাড়া এলাকার গুচ্ছ গ্রাম সড়কে অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ আবদুল হামিদকে গ্রেপ্তার করে। ধৃত আবদুল হামিদ গুচ্ছ গ্রামের আবদুর রশিদের পুত্র।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন সরকার জানান, ইয়াবা উদ্ধারের ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরন করা হলে আদালত তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।













