চন্দনাইশে আ. লীগ-যুবলীগ নেতাসহ ৬ জন গ্রেপ্তার

চন্দনাইশ প্রতিনিধি | মঙ্গলবার , ২৩ জুন, ২০২৬ at ১০:২৮ পূর্বাহ্ণ

চন্দনাইশে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন বরকল ইউনিয়নের কানাইমাদারী এলাকার উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য মো. আবু জাফর (৫৭), একই এলাকার ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. এহসান ওরফে বুলু (৩১), বৈলতলী ইউনিয়নের জাফরাবাদ এলাকার নারী ও শিশু নির্যাতন মামলার আসামি মো. তারেকুর রহমান (১৯), একই ইউনিয়নের ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের মামলার আসামি আবদুল হান্নান (৬১), সিআর মামলার আসামি মো. জামাল উদ্দীন এবং চন্দনাইশ পৌরসভার গাছবাড়িয়া নাথপাড়া এলাকার এনআই অ্যাক্ট মামলার আসামি রাজীব নাথ (৩৬)

চন্দনাইশ থানার ওসি এসএম দিদারুল ইসলাম সিকদার বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের সোমবার আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধপটিয়া তেকোটা সদ্ধর্মোদয় বিহারে স্মরণসভা কাল
পরবর্তী নিবন্ধঅসম মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল করতে হবে