চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সভা গত ১৬ মে সন্ধ্যায় সংস্থার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার প্রতিষ্ঠাকালীন সদস্য বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি এ কে এম আবদুল হাকিম। সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ চৌধুরীর সঞ্চালনায় প্রয়াত সাধারণ সম্পাদক প্রফেসর শায়েস্তা খানকে স্মরণ ও দোয়া করা হয়। সভায় বিভিন্ন বিষয়ের উপর বক্তব্য রাখেন সংস্থার সহ–সভাপতি ও অতিরিক্ত পুলিশ কমিশনার মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ–পুলিশ কমিশনার মো. ফেরদৌস আলী চৌধুরী, উপ পুলিশ কমিশনার মো. গোলাম রুহুল কুদ্দুস, ইবাদুল হক লুলু, অতিরিক্ত সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান, যুগ্ম সম্পাদক নিয়াজ মোহাম্মদ খান, ফরিদ আহাম্মদ, কোষাধ্যক্ষ নওশাদ আলম চৌধুরী,নির্বাহী সদস্যবৃন্দ ওসমান গণি মনসুর, আবদুল হান্নান আকবর, আ ন ম ওয়াহিদ দুলাল, রুশো মাহমুদ, প্রফেসর সুমন বড়ুয়া, মনতোষ ঘোষ, সেকান্দর কবির, আমিনুর রহমান রফিক, আলী তারেক পারভেজ, সজীব বিকাশ বড়ুয়া টুটুল, মাহবুব উল আলম মুকুল, মনোরঞ্জন সাহা ও যাহেদুর রহমান জাহেদ।













