চট্টগ্রাম বৌদ্ধ বিহারের বুদ্ধ পূর্ণিমা উদযাপন কমিটি গঠিত

ড. জিনবোধি সভাপতি, আনন্দবোধি সম্পাদক

| মঙ্গলবার , ২৮ এপ্রিল, ২০২৬ at ১০:৫৮ পূর্বাহ্ণ

গৌতম বুদ্ধের ত্রিস্মৃতি বিজড়িত বুদ্ধ পূর্ণিমা আগামী ১ মে সারাদেশের মতো চট্টগ্রাম কেন্দ্রীয় বৌদ্ধ বিহার (সাংঘিক)’র আয়োজনে বুদ্ধ পূর্ণিমা উদযাপন উপলক্ষে কমিটি গঠনে মতবিনিময় সভা গতকাল সোমবার বিহার প্রাঙ্গণে বিহারের উপাধ্যক্ষ অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বক্তব্য দেন, জে বি এস আনন্দবোধি ভিক্ষু, . সুমনপ্রিয় মহাস্থবির, নন্দবোধি ভিক্ষু, জ্ঞানপ্রিয় ভিক্ষু, জয়জ্যোতি স্থবির, বিমলানন্দ স্থবির, প্রিয়বোধি ভিক্ষু, জ্ঞানবোধি ভিক্ষু, শীলবোধি ভিক্ষু, পঞঞাবোধি ভিক্ষু প্রমুখ।

সভায় সকলের মতামতের ভিত্তিতে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে ভোর পাঁচটায় বিশ্বশান্তি কামনায় পূজনীয় ভিক্ষুসংঘের বন্দনা ও প্রার্থনা, সকাল ছয়টায় জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, সকাল নয়টায় সম্মিলিত বুদ্ধ পূজা, শিবলী পূজা, সমবেত প্রার্থনা, পুণ্যার্থীদের পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ, পূজনীয় ভিক্ষুসংঘের সদ্ধর্ম দেশনা এবং বুদ্ধজয়ন্তী ২৫৭০ বুদ্ধাব্ধ উপলক্ষে কেক কাটা, সকাল দশটায় বিশ্বশান্তি কামনায় শান্তি শোভাযাত্রা, সকাল এগারটায় পূজনীয় ভিক্ষুসংঘের আহার গ্রহণ, বেলা তিনটায় পুণ্যার্থীদের খণ্ডকালীন ধ্যানানুশীলন, বিকাল চারটায় বুদ্ধ পূর্ণিমা শীর্ষক সদ্ধর্ম দেশনা ও আলোচনা সভা, সন্ধ্যা ছয়টায় বিশ্বশান্তি কামনায় প্রদীপ প্রজ্বলন ও সমবেত প্রার্থনা এবং সন্ধ্যা সাতটায় অনুষ্ঠানের সমাপ্তি।

অনুষ্ঠানকে সার্বিকভাবে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সুচারুরূপে সম্পন্ন করতে সকলের মতামতের ভিত্তিতে অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষুকে সভাপতি, জে বি এস আনন্দবোধি ভিক্ষুকে সাধারণ সম্পাদক ও ড. সুমনপ্রিয় মহাস্থবির অর্থ সম্পাদক করে চট্টগ্রাম কেন্দ্রীয় বৌদ্ধ বিহার (সাংঘিক)’র শুভ বুদ্ধ পূর্ণিমা উদ্‌যাপন পরিষদ কমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসংগীতশিল্পী শিমলী দাশের মাতৃবিয়োগ
পরবর্তী নিবন্ধকর্ণফুলীর বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা ছালেহ গ্রেপ্তার