চট্টগ্রাম কিডনি হাসপাতালের কিডনি ডায়ালাইসিস ফ্লোর ও নবনির্মিত অপারেশন থিয়েটার পরিদর্শন করেছেন ডেপুটি পুলিশ কমিশনার আবু বকর সিদ্দিক। সমপ্রতি অনুষ্ঠিত এই পরিদর্শনকালে তিনি হাসপাতালের আধুনিক চিকিৎসা সুবিধা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত অবগত হন।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনের সভাপতি ডা. মইনুল ইসলাম মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ান শাহিদী এবং জেনারেল ম্যানেজার মোহাম্মদ মহিউদ্দিন। তারা সম্মানিত অতিথিকে হাসপাতালের কিডনি রোগীদের জন্য প্রদত্ত বিভিন্ন চিকিৎসাসেবা সম্পর্কে অবহিত করেন।
উল্লেখ্য, নবনির্মিত অপারেশন থিয়েটারে অদূর ভবিষ্যতে সকল ধরনের সার্জারি ও কিডনি ট্রান্সপ্লান্ট কার্যক্রম শুরু করা হবে। এতে করে চট্টগ্রামসহ আশেপাশের অঞ্চলের কিডনি রোগীরা উন্নত চিকিৎসা সুবিধা পাবে। ডেপুটি পুলিশ কমিশনার আবু বকর সিদ্দিক হাসপাতালের সার্বিক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের মানবিক উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।










