চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সহযোগিতায় দুই দিনব্যাপী চট্টগ্রাম ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ গতকাল ৯ অক্টোবর শুক্রবার সিজেকেএস জিমন্যাশিয়ামে শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। সিজেকেএস অ্যাডহক কমিটির সদস্য সচিব মোহাম্মদ সালাহউদ্দিনের সভাপতিত্বে ও চ্যাম্পিয়নশিপ পরিচালনা কমিটির সদস্য সচিব আবদুল্লাহ আল নোমানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদশ তায়কোয়ানডো ফেডারেশনের অ্যাডহক কমিটির সদস্য বাবুল হোসেন ও মাসুদ, সিজেকেএস সাবেক যুগ্ম–সম্পাদক আমিনুল ইসলাম ও শাহাজাদা আলম, সিজেকেএস কাউন্সিলর সরওয়ার আলম মনি, এ,এস,এম, সাইফুদ্দীন চৌধুরী, সাইফুল আলম খাঁন, রায়হান উদ্দীন রুবেল, ফারুক আহমেদ, সোহেল আহমেদ, আলী আকবর, তায়কোয়ানডো কোচ আমির হোসেন সোহাগ, তুষার কুমার দে, আকাশ পাল, এরশাদ আহমেদ, শেখর শীল, উম্মে কুলসুম তুলি, সিডিএফএ কাউন্সিলর আবদুল মোমেন বাবু, সিজেকেএস সহ: প্রশাসনিক কর্মকর্তা আমির হোসেন প্রমুখ।
উদ্বোধনের পূর্বে সকাল থেকে শুরু হয় প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট যা চলে সন্ধ্যা পর্যন্ত। চট্টগ্রাম সহ ৭ জেলার ২৯ ক্লাবের ৪৮০ জন ক্রীড়াবিদ এতে অংশগ্রহণে করছেন। আজ ১০ অক্টোবর শনিবার প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব শেষে বিকাল ৪ টায় অনুষ্ঠিত হবে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিসিবি পরিচালক ও ফাইনান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ তায়কেয়ানডো ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহামুদুল ইসলাম রানা। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সিজেকেএস এ্যাডহক কমিটির সদস্য সচিব মোহাম্মদ সালাউদ্দিন।












