শতায়ু অংগনের প্রীতি ফুটবল ম্যাচ সম্পন্ন

| শনিবার , ১০ অক্টোবর, ২০২৬ at ১০:৫৬ পূর্বাহ্ণ

শতায়ু অংগন, বাটালী হিল আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে সম্পন্ন হয়। শতায়ু অংগনের শতাধিক সদস্য ৪ দলে বিভক্ত হয়ে এই প্রীতি ম্যাচে অংশগ্রহণ করে। দলগুলো হল : নীল দল, বেগুনি দল, সবুজ দল ও লাল দল। প্রথম ম্যাচে নীল দল টাইব্রেকারে সবুজ দলকে ও দ্বিতীয় ম্যাচে বেগুনি দল ২–০ গোলে লাল দলকে পরাজিত করে ফাইনালে উঠে। ফাইনালে নীল দল ২–০ গোলে বেগুনি দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনালে বিজয়ী দলের পক্ষে গোল দুটি করেন আজম। ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শতায়ু অংগনের প্রধান উপদেষ্টা ব্যবসায়ী নাদের খান, জিপিএস ইস্পাত লিমিটেডের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর আলমাস শিমুল, উপদেষ্টা হুমায়ুন কবীর, উপদেষ্টা প্রফেসর নুরুল ইসলাম এবং উপদেষ্টা প্রফেসর জসীমউদ্দিন খান।

শতায়ু অঙ্গনের সভাপতি ও সিজেকেএস অ্যাডহক কমিটির সদস্য সচিব মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে এবং নূর আহমেদ মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান রাখেন শতায়ু অঙ্গনের সাধারণ সম্পাদক কাজী আরিফুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহ সভাপতি বদরুল হুদা মুরাদ, মোহাম্মদ শাহজাহান, চ্যাম্পিয়ন নীল দলের টিম লিডার হাসান ফয়সাল রিয়াদ, রানার্স–আপ বেগুনি দলের টিম লিডার মো. নাসিরুদ্দিন, সবুজ দলের টিম লিডার এস. এম. সানাউল করিম ও লাল দলের টিম লিডার হাসানাতুজ্জামান সহ শতায়ু অংগন এর কর্মকতা ও সদস্যরা। ক্রীড়া সম্পাদক হিসেবে সাবিক দায়িত্ব পালন করেন ওমর আলী সুমন এবং প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন রাজীব কুমার ঘোষ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপের উদ্বোধন
পরবর্তী নিবন্ধভালো শুরুর পরও উইকেট হারানোর আক্ষেপ সাদমানের