চট্টগ্রাম একাডেমি–মমতাজ সবুর সাহিত্য সম্মাননা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫ টায় একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এবার সম্মাননা পাচ্ছেন বরেণ্য কথাসাহিত্যিক, কবি ও বিজ্ঞান লেখক অধ্যাপক সুব্রত বড়ুয়া। সাহিত্যিক ড. আনোয়ারা আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনায় অংশ নেবেন কবি ও সাহিত্যিক সুজন বড়ুয়া, কবি ও কথাসাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরী, কবি ও সাহিত্যিক ওমর কায়সার, সাহিত্যিক অধ্যক্ষ তহুরীন সবুর ডালিয়া প্রমুখ। অনুষ্ঠানে আগ্রহীদের উপস্থিত থাকার জন্য একাডেমির মহাপরিচালক জাহাঙ্গীর মিঞা অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।









