চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে চট্টগ্রাম অভিভাবক ফোরামের ঈদ পুনর্মিলনী ও কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান জাঁকজমকভাবে গত শনিবার সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি।
তিনি বলেন, চট্টগ্রাম অভিভাবক ফোরামের নেতৃবৃন্দ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে সেতুবন্ধন স্থাপন করে শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের অনিয়ম দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে অবদান রাখছে, যা প্রশংসনীয়। সংগঠনের সভাপতি মর্তুজা কামাল চৌধুরী মুন্সির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অহিদুন্নবী চৌধুরী বাবুর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এডভোকেট গোলাম মাওলা মুরাদ, সংগঠনের উপদেষ্টা ব্যবসায়ী নেতা নুর মোহাম্মদ মধু, সিনিয়র সহ–সভাপতি কাজী মো. মাঈনুদ্দীন, জানে আলম চৌধুরী, কাজী মোবারক হোসেন, এডভোকেট আবুল মোজাফফর, সাজেদুল আলম চৌধুরী মিলটন, মো: আইয়ুব, মঈনুল আলম চৌধুরী, অধ্যক্ষ নুরুল ইসলাম, এডভোকেট আবছার উদ্দিন হেলাল, ফিরোজ চৌধুরী, সেলিম মিন্টু সওদাগর, মোহাম্মদ সাজ্জাদুল করিম রিংকু, মো. নুরুল ইসলাম, শাহনেওয়াজ আলম, শাকিল মাহমুদ, মো. মোসলেহ উদ্দিন, ইমতিয়াজ আহমেদ, মফিজুর রহমান, ইঞ্জিনিয়ার ছমীর উদ্দীন, এডভোকেট দিলীপ কুমার নাথ, এস কে নাথ শ্যামল, সরওয়ার বাদশা, তাজুল ইসলাম, কুতুব উদ্দিন। উপস্থিত ছিলেন বিজয় টিভির ফখরুল ইসলাম, মো: সেলিম, বাংলা টিভির বিশ্বজিত বিশ্বাস, চ্যানেল এস এর রুমেন চৌধুরী, নাগরিক টিভির রুবেল উদ্দিন, প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।













