চট্টগ্রামে প্রবন্ধ-সাহিত্যের ধারা শীর্ষক চবি লেখক পরিষদের সেমিনার শুক্রবার

| রবিবার , ১২ জুলাই, ২০২৬ at ১১:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লেখক পরিষদের উদ্যোগে আগামী ১৭ জুলাই শুক্রবার বিকেল সাড়ে ৫টায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমির গ্যালারি হলে ‘চট্টগ্রামের প্রবন্ধসাহিত্যের ধারা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।

এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন প্রাবন্ধিক শাকিল আহমদ। আলোচক থাকবেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ শেখ সাদী, প্রফেসর মুজিব রাহমান, অধ্যাপক মৃণালিনী চক্রবর্তী, . আজাদ বুলবুল ও অধ্যাপক কাঞ্চনা চক্রবর্তী। সভাপতিত্ব করবেন চবি লেখক পরিষদের সভাপতি প্রফেসর ড. ওবায়দুল করিম ও সঞ্চালনায় থাকবেন ড. শামসুদ্দীন শিশির।

এতে আগ্রহীদের উপস্থিত থাকার জন্য নির্বাহী পরিচালক রাশেদ রউফ অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারা উপকূলে ভেসে এল অজ্ঞাত ব্যক্তির লাশ
পরবর্তী নিবন্ধষোলশহর নাজির পাড়া এলাকায় আর্থিক সহায়তা