বর্ষায় বৃষ্টি বাদল হবেই। অসম্পন্ন কাজ দ্রুত সম্পন্ন করলেই মুক্তি মিলবে। পরিকল্পিতভাবে কাজগুলো করে থাকলে অপূরণীয় ক্ষতি থেকে রক্ষা পাবে নগরবাসী। নালা সমপ্রসারণের কাজ অপরিকল্পিকভাবে করার কারণে সৃষ্ট বাড়তি কাজগুলো সিটি কর্পোরেশন লোকজন দিয়ে যথাসময়ে না করতে পারলে অমঙ্গল নিশ্চিত! জনগণ থেকে আদায় করা অর্থ পর্যাপ্ত পরিমাণে খরচ করে এ কাজগুলো করা হয়েছে অপরিকল্পিকভাবে ও জনগণকে আরো দুর্ভোগে নিক্ষিপ্ত করার মতো। নালার উপর ব্রিজগুলোর মাঝখানে মেধাহীন–অদক্ষ লোকজনই পানি চলাচলের প্রতিবন্ধকতার দেয়াল দিয়েছেন, আর এটির খেসারত দিতে হবে সাধারণ জনগণকে। অনন্তকাল পর্যন্ত সে দেয়ালে কলা গাছ, ঘাস, ময়লা–আবর্জনা আটকা পড়বে, সেগুলো জলাবদ্ধতার পরপরই চসিক লোকজন দিয়ে সর্বদা পরিষ্কার রাখার অনুরোধ রইলো।
কাজী ইব্রাহিম সেলিম
মুরাদপুর মোড়,
গোল চত্বর, পুলিশ বক্স চট্টগ্রাম।











