চট্টগ্রামে নতুন করে আরো ৩৭ শিশু হামের উপসর্গ নিয়ে সরকারি–বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ৩৩ জন নগরীর এবং ৪ জন উপজেলার বাসিন্দা। এ নিয়ে এখন পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি হয়েছে ৪ হাজার ৯২৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪ হাজার ৭০৩ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ২২৫ জন।
চট্টগ্রামে এখন পর্যন্ত হাম শনাক্ত হয়েছে ৪৬৩ শিশুর। মোট ১২ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে। নিশ্চিত হামে মারা গেছে ৩ জন। অন্যদিকে গতকাল ঢাকায় পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে ১ হাজার ৮৯২ শিশুর। গতকাল চট্টগ্রাম জেলার সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।












