বাংলাদেশের স্পোর্টি লাইফস্টাইল ব্র্যান্ড হিসেবে বিখ্যাত লোটো বাংলাদেশ আন্তর্জাতিক মানের ফুটওয়্যার, অ্যাপারেল ও অ্যাকসেসরিজ দেশজুড়ে গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার ১৫ বছরের পথচলা পূর্ণ করেছে। এই বিশেষ মাইলফলক উপলক্ষে সমপ্রতি ঢাকার গুলশান ক্লাবে মিডিয়া গেট–টুগেদারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি, ব্যবসায়িক অংশীদার এবং লোটো বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ব্র্যান্ডটির দীর্ঘ ১৫ বছরের অগ্রযাত্রা, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
বর্তমানে সারা দেশে লোটোর ১৩৭টি ফ্ল্যাগশিপ এবং ১১০টি ফ্র্যাঞ্চাইজিসহ মোট ২৪৭টি আউটলেট রয়েছে। এই দীর্ঘ পথচলায় লোটো ইতোমধ্যেই ১ কোটিরও বেশি সন্তুষ্ট গ্রাহকের আস্থা অর্জন করেছে।
উদ্ভাবন ও প্রযুক্তিতে লোটোর অগ্রযাত্রা : লোটোর পণ্যে ব্যবহৃত উল্লেখযোগ্য প্রযুক্তির মধ্যে রয়েছে এএমএফ, যা পায়ের গঠন অনুযায়ী আরামদায়ক কুশনিং ও উন্নত কমফোর্ট দিতে সহায়তা করে। ইজিফিট টেকনোলজি জুতাকে আরও সহজে ও স্বাচ্ছন্দ্যে পরিধানের উপযোগী করে তৈরি করা হয়েছে, যাতে দৈনন্দিন ব্যবহারে আরাম ও ব্যবহারিক সুবিধা নিশ্চিত হয়। অন্যদিকে বুস্ট আউটসোল টেকনোলজি উন্নত কুশনিং, ফ্লেক্সিবিলিটি ও দৈনন্দিন দৌড় বা চলাফেরায় কার্যকর সাপোর্ট দেওয়ার লক্ষ্যে তৈরি।
গাজীপুরে আধুনিক কারখানা : ১৫ বছর পূর্তির এই বিশেষ সময়ে লোটো বাংলাদেশের অগ্রযাত্রায় যুক্ত হয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়–গাজীপুরের কাপাসিয়ায় নতুন আধুনিক উৎপাদন কারখানার উদ্বোধন। নতুন এই কারখানা প্রতিষ্ঠানটির উৎপাদন সক্ষমতা, গুণগত মান, দক্ষতা ও প্রযুক্তিনির্ভর শিল্পায়নের প্রতি দীর্ঘমেয়াদি অঙ্গীকারের প্রতিফলন। এখানে টিপিআর, ইভিএ, পিইউ ও পিভিসি ভিত্তিক স্পোর্টস ও লেদার ফুটওয়্যার উৎপাদনের জন্য আধুনিক অবকাঠামো, দক্ষ জনবল এবং উন্নত উৎপাদনব্যবস্থার সমন্বয় করা হয়েছে।
উৎসব ও সিজনকে ঘিরে নতুন কালেকশন : ১৫ বছর পূর্তি উদযাপনের পাশাপাশি লোটো বাংলাদেশ গ্রাহকদের জন্য তুলে ধরছে সময়োপযোগী নতুন পণ্যসম্ভার। এর মধ্যে রয়েছে বিশেষ পূজা কালেকশন এবং আসন্ন উইন্টার কালেকশন। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি চালু করতে যাচ্ছে উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি। লোটো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক বলেন, বাংলাদেশে ১৫ বছর পূর্ণ করা আমাদের জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের একটি মুহূর্ত। আগামী দিনে লোটো বাংলাদেশ তার রিটেইল নেটওয়ার্ক আরও সমপ্রসারণ, নতুন প্রযুক্তিনির্ভর পণ্য ও কালেকশন বাজারে আনা, গ্রাহক–অভিজ্ঞতা উন্নত করা এবং নতুন ব্যবসায়িক অংশীদারত্ব গড়ে তোলার মাধ্যমে দেশের স্পোর্টস ও লাইফস্টাইল খাতের বিকাশে ভূমিকা অব্যাহত রাখতে চায়। প্রেস বিজ্ঞপ্তি।












