গাউসুল আজম মাইজভান্ডারীর পবিত্র ঈদে মিলাদুন্নবী শীর্ষক সেমিনার

| সোমবার , ১৪ সেপ্টেম্বর, ২০২৬ at ৭:১৯ পূর্বাহ্ণ

উলামায়ে আওলাদে খোলাফায়ে গাউসুল আজম মাইজভান্ডারীর সার্বিক ব্যবস্থাপনায় ‘পবিত্র ঈদমিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম’ শীর্ষক সেমিনার চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে শনিবার (১২ সেপ্টেম্বর) বিকালে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারের প্রতিপাদ্য বিষয় ছিল : কোরআনসুন্নাহর আলোকে ঈদমিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দালিলিক প্রমাণ গুরুত্ব ও তাৎপর্য। পীরে তরিকত শাহ্‌ছুফী সৈয়দ আবু মুহাম্মদ নুরুল আতাহার বিল্লাহ্‌ সুলতানপুরীর (মঃ) সভাপতিত্বে ও শাহজাদা সৈয়দ আবুল ফজল মুহাম্মদ সাইফুল্লাহ্‌ সুলতানপুরীর সঞ্চালনায় সেমিনারে অতিথি ছিলেন শাহজাদা শেখ আবু মুহাম্মদ শহীদুল্লাহ্‌ ফারুকী চরণদ্বীপি (মঃ), হযরত শামুনুর রশিদ আমিরী (মঃ), প্রফেসর শফিউল গণী চৌধুরী, শাহজাদা সৈয়দ মুহাম্মদ কুতুব উদ্দীন রাসেল, শাহজাদা সৈয়দ মুহাম্মদ মোকাররম আমিরী, সৈয়দ মুহাম্মদ মেসবাহ্‌ উদ্দীন, ইঞ্জিনিয়ার মোজাফফর আহমদ, শাহজাদা মুহাম্মদ ইকরাম আহমদ নজুভান্ডারী। সেমিনারের প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা করেন হজরত মাওলানা শাহ্‌জাদা সৈয়দ আবুল ফজল মুহাম্মদ মনছুর উল্লাহ্‌ সুলতানপুরী, হজরত মাওলানা সৈয়দ মুহাম্মদ মাসুম কামাল আল্‌আজহারী, হজরত মাওলানা শেখ সাইফুল্লাহ্‌ ফারুকী চরণদ্বীপি, হজরত মাওলানা মুফ্‌িত মাওলানা সৈয়দ মুহাম্মদ ইয়াকুব অলিউল্লাহ্‌ কাঞ্চনপুরী আল্‌হোসাইনী, হজরত মাওলানা সৈয়দ মুহাম্মদ ফয়সাল আবেদীন ফরহাদাবাদী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিপব্রেকিং সেক্টরে দক্ষ জনবল তৈরিতে কাজ করতে চায় কোরিয়া