মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে আলোচনা সভা ও শিক্ষাসামগ্রী বিতরন গত ১৭ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে। রুবেল শীলের সভাপতিত্বে ও ধীমান দাশের সঞ্চালনায় এবং সাধারণ সম্পাদক সমীর কান্তি দাশের তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন গাউসিয়া আহমদিয়া রহমানিয়া জামে মসজিদের খতিব হাফেজ মোহাম্মদ আবুল কালাম।
অতিথি ছিলেন ডা. বরুণ কুমার আচার্য্য, তরুণ কুমার আচার্য্য, মাস্টার দিদারুল আলম, মোহাম্মদ আলাউদ্দিন মোহাম্মদ আনিস উদ্দিন সোহেল, মোহাম্মদ তামজিদ হোসাইন। অনুষ্ঠানে ভক্তিগীতি পরিবেশন করেন মাইজভাণ্ডারী মরমী শিল্পী সৈয়দ মোহাম্মদ নাসির উদ্দীন কাওয়ালী ও তাঁর দল। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।











