গরীবুল্লাহ শাহ’র (রহ:) বার্ষিক ওরশ রবিবার

| শুক্রবার , ১১ অক্টোবর, ২০২৪ at ৭:৫৮ পূর্বাহ্ণ

প্রখ্যাত সুফি সাধক, হযরত খাজা গরিব উল্লাহ শাহ (রহ)-এর বার্ষিক ওরশ শরীফ আগামী ১৩ অক্টোবর (রবিবার) মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে প্রতি বছরের ন্যায় ব্যাপক কর্মসূচি নেয়া হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে মাজার জিয়ারত, জিকির– আজগার তসবিহ তাহলিল, ধর্মীয় মাহফিল, দেশ ও জাতির কল্যাণ কামনা এবং বন্যা দুর্গত মানুষের দুর্দশা লাঘবে বিশেষ প্রার্থনা। অনুষ্ঠানে যোগদানের জন্য আশেকান ধর্মপ্রাণ মুসল্লি জাতি ধর্ম নির্বিশেষে সকলকে শরিক হবার আহবান জানিয়েছেন হযরত খাজা গরীবুল্লাহ শাহ মাজার মসজিদ মার্কেট কমপ্লেক্স এতিমখানা কবরস্থান ওয়াকফ এস্টেটের মোতাওয়াল্লী ওয়াকিফ পুত্র মোহাম্মদ আবু তাহের। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের সংস্কার উদ্যোগের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করলো জাতিসংঘ
পরবর্তী নিবন্ধআজ শাহসূফি সৈয়দ গিয়াস উদ্দিন (ক.) এর বার্ষিক ওরশ