বন্যায় বাঁশখালী উপজেলার গন্ডামারায় ক্ষতিগ্রস্ত দুস্থ এক পরিবারের পাশে দাঁড়িয়েছে রাউজান ক্লাব। ঘর হারানো ওই পরিবারকে নতুন ঘর নির্মাণ করে দিয়েছে সংগঠনটি। রাউজান ক্লাবের নেতৃবৃন্দ গন্ডামারায় নবনির্মিত ঘরটি পরিদর্শনে আসেন। এ সময় তারা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজ নেন এবং ঘরটি হস্তান্তর করেন। প্রকল্পে গভীর নলকূপ স্থাপনে বিশেষ সহায়তা প্রদান করেছেন একটি শিল্প গ্রুপের পরিচালক (অর্থ) মোহাম্মদ আলী হোসাইন।
এছাড়া অনুদান দিয়েছেন চক্ষু বিশেষজ্ঞ ডা. গোলাম মোস্তফা শামীম, একটি প্রতিষ্ঠানের হেড অব কমার্শিয়াল আলী মাহবুব মোহাম্মাদ হোসেন, রাউজান ক্লাবের দাতা সদস্য আলমগীর পারভেজ ও সমাজসেবক জিয়া রাসেল। প্রেস বিজ্ঞপ্তি।












