জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসানুল্লাহ ভুঁইয়া বলেছেন, সরকার ক্ষমতায় আসার পর এক এক করে সব ঘাটতি দেখা যাচ্ছে। অথচ নির্বাচিত সরকার দেশের উন্নতি করার কথা, সরকার মূলত গণরায় অবজ্ঞা করে জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে। গত ১৬ সেপ্টেম্বর বিআইএ মিলনায়তনে দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে কর্মপরিষদ বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হকের সঞ্চালনায় কর্মপরিষদ বৈঠকে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ, ড. হেলাল উদ্দীন মুহাম্মদ নোমান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, অ্যাডভোকেট আবু নাছের, মাওলানা নুরুল হোসাইন, অধ্যাপক মাহমুদুল হাছান, ড. মাওলানা আবুল আফিফ, মাওলানা কামাল উদ্দীন, মাওলানা আবুল ফয়েজ, নুরুল হক, অধ্যক্ষ মাওলানা ইসমাইল হক্কানী, মাওলানা আরেফে জামী, আ ক ম ফরিদুল আলম, ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, আরিফুর রশীদ, অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।













