জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, দেশে টেকসই সুশাসন, ন্যায়বিচার ও কার্যকর গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠা করতে হলে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন করতে হবে। গত ৭ মে সন্ধ্যায় দেওয়ানবাজারস্থ মহানগর জামায়াত কার্যালয়ে চট্টগ্রাম অঞ্চল দায়িত্বশীল সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, জনগণের অধিকার, ভোটাধিকার ও গণতান্ত্রিক কাঠামো পুনঃপ্রতিষ্ঠার প্রশ্নে কোনো ধরনের গড়িমসি দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। সরকার যদি জুলাই সনদ বাস্তবায়নে কালক্ষেপণ বা অনীহা প্রদর্শন করে, তাহলে জনগণ শান্তিপূর্ণ গণআন্দোলনের মাধ্যমে সরকারকে তা বাস্তবায়নে বাধ্য করবে। কারণ এই সনদ জনগণের আকাঙ্ক্ষা ও গণতান্ত্রিক ভবিষ্যতের রূপরেখা বহন করে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্লাহ, শাহজাহান চৌধুরী এমপি, মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ মুহাম্মদ আমিরুজ্জামান, অধ্যাপক জাফর সাদেক, মাওলানা মোস্তাফিজুর রহমান, অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, উত্তর জেলা আমির আলাউদ্দিন সিকদার, দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী, কক্সবাজার জেলা আমির অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী, খাগড়াছড়ির জেলা জামায়াত অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, রাঙামাটি জেলা আমির অধ্যাপক মাওলানা আব্দুল আলীম, বান্দরবান জেলা আমির আব্দুস সালাম আজাদ, মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনসহ চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।











