গণঅভ্যুত্থানের ভিত্তি রচনা করেছিল বিএনপি

মহানগর বিএনপির প্রস্তুতি সভায় এরশাদ উল্লাহ

| শনিবার , ১ আগস্ট, ২০২৬ at ৭:১৯ পূর্বাহ্ণ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গৃহীত কর্মসূচি সফল করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার নগরীর নসিমন ভবস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় আগামী ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

সভায় সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেন, গণঅভ্যুত্থানের ভিত্তি রচনা করেছিল বিএনপি। দীর্ঘ ১৭ বছর রক্তঝরা আন্দোলনসংগ্রাম, অসংখ্য নেতাকর্মীর ত্যাগ, নির্যাতন ও আত্মদানের ধারাবাহিকতায় ছাত্রজনতার অভ্যুত্থানের পথ সুগম হয়। ২০২৪ সালের জুলাইয়ে স্কুলকলেজের শিক্ষার্থীরা রাজপথে নেমে যে অভিনব প্রতিরোধ ও প্রতিবাদের আবহ সৃষ্টি করেছিল, তা জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। অসংখ্য ছাত্রছাত্রী, তরুণ ও কিশোরকিশোরীর আত্মত্যাগের মধ্য দিয়ে এক ভয়ঙ্কর রক্তপিপাসু ফ্যাসিবাদী শাসনের পতন ঘটেছিল। এই ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। সভায় আগামী ৪ আগস্ট বিকেল জামিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণ থেকে নিউমার্কেট পর্যন্ত একটি বর্ণাঢ্য র‌্যালি আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সাংগঠনিক প্রস্তুতি ও দায়িত্ব বণ্টন করা হয়। সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মিয়া ভোলা, এম এ আজিজ, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, সৈয়দ আজম উদ্দিন, কাজী বেলাল উদ্দিন, শফিকুর রহমান স্বপন, হারুন জামান, শাহ আলম, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন ও আহামেদুল আলম চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য অধ্যাপক নুরুল আলম রাজু, এস এম ফয়েজ, জাহাঙ্গীর আলম দুলাল, মুজিবুল হক, খোরশেদ আলম, কামরুল ইসলাম, আনোয়ার হোসেন লিপু, মোশাররফ হোসেন দিপ্তী, শিহাব উদ্দিন আলম, মো. জাফর আহমেদ, গাজী আইয়ুব, মাহাবুব রানা, এম এ সবুর, আবু মুসা, মো. আজম, আশরাফুল ইসলাম ও মোহাম্মদ ইউসুফ। আরও উপস্থিত ছিলেন যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন দিপ্তী, সাবেক সাধারণ সম্পাদক মো. শাহেদ, মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ফাতেমা বাদশা, মহানগর মহিলা দলের সভানেত্রী মনোয়ারা বেগম মনি, কৃষকদলের সাধারণ সম্পাদক সাবের হোসেন টারজান, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জমির উদ্দিন নাহিদ, ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম, জাসাসের সাধারণ সম্পাদক মো. শিপন, ওলামা দলের আহ্বায়ক শহিদুল হক চিশতী এবং সদস্য সচিব জয়নাল আবেদীনসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজুলাই বিপ্লবের পূর্ণতা দিতে সংস্কার ও গণভোট বাস্তবায়নের বিকল্প নেই
পরবর্তী নিবন্ধহৃদয়ের প্রশংসায় শ্রীলংকান ভেল্লালাগে