খাগড়াছড়ির নারীকে চাকরির প্রলোভনে গণধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

খাগড়াছড়ি প্রতিনিধি | শুক্রবার , ১৯ জুন, ২০২৬ at ৮:২৪ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির গুইমারার এক বিধবা নারীকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে চট্টগ্রামের হাটহাজারীতে নিয়ে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে। পুলিশ জানায়, গত ১৩ জুন গুইমারার হাফছড়ি ইউনিয়নের পশ্চিম কুকিছড়া এলাকার ৩০ বছর বয়সী এক মারমা নারীকে বড়ইতলী গ্রামের বাসিন্দা ম্রাচাই মারমা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নাম করে চট্টগ্রাম নিয়ে যায়। ঐদিন রাতে তাকে হাটহাজারী একটি এলাকায় নিয়ে একটি বাসায় উঠেন ম্রাচাই মারমা। পরবর্তীতে সেখানে চারজন মিলে গণধর্ষণ করে ভিকটিমকে।

ভিকটিমের ছোটভাই জানান, ম্রাচাই মারমা তাদের পাশের গ্রামের বড়ইতলী এলাকার বাসিন্দা। সে তার বোনকে চাকরি দেওয়ার নাম করে চট্টগ্রাম নিয়ে গেছে। চাকরি না দিয়ে হাটহাজারীতে নিয়ে গিয়ে কয়েকজন মিলে ধর্ষণ করেছে।

বৃহস্পতিবার (১৮ জুন) খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন ভিকটিমের প্রাথমিক ডাক্তারি পরীক্ষা করা হয়েছে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোহরাওয়ার্দী জানান, কুকিছড়া এলাকার এক মারমা নারীকে চট্টগ্রামে নিয়ে চাকরি প্রলোভনে গণধর্ষণ করে। এই ঘটনায় ভিকটিমের ছোটভাই বাদী হয়ে বৃহস্পতিবার বিকেল সাড়ে চার টায় গুইমারা থানায় মামলা দায়ের করেছে। এই ঘটনা জড়িত থাকার অভিযোগে ম্রাচাই মারমাকে গ্রেফতার করা হয়। মামলায় অভিযুক্ত বাকি তিন আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে আরো ১৭ জন শিশুর হাম শনাক্ত
পরবর্তী নিবন্ধএকজনের ১৪ বছরের কারাদণ্ড