খাগড়াছড়িতে নারী হকি প্রশিক্ষণ ক্যাম্প সম্পন্ন

| শনিবার , ৩ অক্টোবর, ২০২৬ at ১১:০২ পূর্বাহ্ণ

বাংলাদেশ হকি ফেডারেশনের সহযোগিতায় এবং খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় খাগড়াছড়ি জেলা পর্যায়ের প্রশিক্ষণ গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে। গত ৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণে ২৫ জন নারী খেলোয়াড় প্রশিক্ষণ গ্রহণ করে। তাদেরকে ভবিষ্যতে জাতীয় হকি দলের ক্যাম্পে সুযোগ দেওয়া হবে। গতকাল ১ অক্টোবর বিকালে খাগড়াছড়ি জেলা স্টেডিয়ামে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রুমানা আক্তার। খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের নারী উইং এর চেয়ারম্যান গ্রুপ ক্যাপ্টেন রিফাতুল ইসলাম, বাংলাদেশ হকি ফেডারেশন নারী উইং এর সম্পাদক ও জাতীয় হকি দলের সাবেক খেলোয়াড় তারিকউজ্জামান নান্নু, খাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ, ব্র্যাক ব্যাংক খাগড়াছড়ি শাখার রিস্ক ম্যানেজার মোহাম্মদ আশরাফ হোসেন, খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার সদস্য মাদল বড়ুয়া।

পূর্ববর্তী নিবন্ধইংল্যান্ড ম্যাচ দিয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ অভিযান
পরবর্তী নিবন্ধবকুল অঞ্চলের ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া আজ শুরু