কোয়ার্টার ফাইনালে মাইজপাড়া মাহমুদুন্নবী ও পাঠানটুলী

শহীদ জিয়া ও খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ১২ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৩৯ পূর্বাহ্ণ

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে মাইজপাড়া মাহমুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় ও পাঠানটুলী সিটি কর্পোরেশন বালক উচ্চ বিদ্যালয়। গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত তৃতীয় রাউন্ডের দ্বিতীয় দিনের প্রথম খেলায় মাইজপাড়া মাহমুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় ২০ গোলে হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে মো. আরিফ ও শফিউল আমিন গোল করেন। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ মাইজপাড়া স্কুলের ইব্রাহিম নাসির হামিমের হাতে পুরস্কার তুলে দেন মাইজপাড়া মাহমুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফজলে আনোয়ার। সকালে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় খেলায় পাঠানটুলী সিটি কর্পোরেশন বালক উচ্চ বিদ্যালয় ১০ গোলে পতেঙ্গা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের গোলদাতা শাহরিয়ার আলী। ম্যান অব দ্যা ম্যাচ পাঠানটুলী স্কুলের শাহরিয়ার আলীর হাতে পুরস্কার তুলে দেন সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইসমাইল বালি।

পূর্ববর্তী নিবন্ধদ্বিতীয় ইনিংসে হাসানের ৩ উইকেট
পরবর্তী নিবন্ধইউএস ওপেনের ফাইনালে সাবালেঙ্কা ও রিবাকিনা