মহেশখালীতে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গত শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার কুতুবজোম উপকূলীয় এলাকায় কোস্ট গার্ড স্টেশন মহেশখালী ও কক্সবাজারের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করেন।
আটক ব্যক্তিরা হলেন মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মো. নুরুল আমিন (৫০) এবং ৭ নম্বর ওয়ার্ডের পলাশ দে ওরফে বাবু (৪৫)। গতকাল শনিবার দুপুরে কোস্ট গার্ডের কক্সবাজার স্টেশনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. আরাফাত হোসেন।









