কোরআন-সুন্নাহর নির্দেশনা অনুযায়ী নিজেকে গড়ে তুলতে হবে

কোতোয়ালী থানার জামায়াতের রুকন সম্মেলনে মুহাম্মদ শাহজাহান

| শনিবার , ২৫ জুলাই, ২০২৬ at ৯:৪৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, জামায়াতের সদস্যদের কোরআনসুন্নাহর নির্দেশনা অনুযায়ী নিজেকে গড়ে তোলার পাশাপাশি সমাজে ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, ইসলামী নেতৃত্বের মূল ভিত্তি হলো আদর্শ, দায়িত্ববোধ, নৈতিকতা, সাংগঠনিক শৃঙ্খলা ও আল্লাহভীতি। তিনি বলেন, পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে ব্যক্তি, পরিবার ও সংগঠন গঠনে সদস্যদের আরও দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালন করতে হবে। গতকাল শুক্রবার সকালে নগর জামায়াতের কার্যালয় বিআইএ মিলনায়তনে অনুষ্ঠিত চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার ষান্মাসিক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং চট্টগ্রাম মহানগরী আমীর নজরুল ইসলাম বলেন, একজন ইসলামী কর্মীকে ব্যক্তিগত, পারিবারিক ও সাংগঠনিক জীবনে আদর্শিক দৃঢ়তা, তাকওয়া, দায়িত্ববোধ এবং জবাবদিহিতার মানসিকতা ধারণ করতে হবে। তিনি সদস্যদের উদ্দেশে বলেন, সংগঠনের প্রতিটি দায়িত্ব আন্তরিকতা, শৃঙ্খলা ও আমানতদারিতার সঙ্গে পালন করতে হবে। ব্যক্তি চরিত্র গঠন, দাওয়াতি কার্যক্রম সমপ্রসারণ এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সদস্যদের অগ্রণী ভূমিকা রাখারও আহ্বান জানান তিনি।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর কর্মপরিষদ সদস্য ও কোতোয়ালী থানা আমীর আমির হোসাইনের সভাপতিত্বে এবং চট্টগ্রাম মহানগরীর মজলিসে শূরা সদস্য ও কোতোয়ালী থানা সেক্রেটারী মোস্তাক আহমদের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এবং চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারী অধ্যক্ষ নুরুল আমীন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এবং চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারী ফয়সাল মুহাম্মদ ইউনুস। আরো বক্তব্য রাখেন কোতোয়ালী থানা নায়েবে আমীর অধ্যাপক আবদুজ জাহের ও আহমদ রশিদ আমু, এসিস্ট্যান্ট সেক্রেটারী আ ন ম জোবায়ের।

আরও উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য মাওলানা মুহাম্মদ ফেরদাউস, নুরুল কবীর, সাইয়েদ মোহাম্মদ আলী, অ্যাডভোকেট এহতেশামুল হক, নাজিম উদ্দীন, মাওলানা আজগর হাসান, অ্যাডভোকেট আনোয়ার সাদত, একরামুল হক, ওয়ার্ড আমীর ডা. মোহাম্মদ ইলিয়াস, মুহাম্মদ কামাল উদ্দিন, মুহাম্মদ ওসমান গনি, নুরু আমীন, ফজলুল হক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে দাওয়াতে খায়েরের তৃতীয় মাসিক ইজতেমা
পরবর্তী নিবন্ধনতুন প্রজন্মকে সততা নিয়ে এগিয়ে যেতে হবে : আবু সুফিয়ান