চট্টগ্রাম মহানগরে দাওয়াতে খায়েরের তৃতীয় মাসিক ইজতেমা গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়। নগরীর পশ্চিম ষোলশহরের দায়েম নাজির জামে আহমদিয়া সুন্নিয়া জামে মসজিদে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এ ইজতেমা অনুষ্ঠিত হয়। দাওয়াতে খায়ের স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক পেয়ার মোহাম্মদের আহ্বানে এবং মাওলানা মুহাম্মদ আবুল হাশেমের সমন্বয়ে আয়োজিত এ ইজতেমায় প্রধান বক্তা ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা, চট্টগ্রামের অধ্যক্ষ হাফেজ কাজী মুহাম্মদ আবদুল আলীম রিজভী।
এতে বক্তব্য দেন জামেয়ার সাবেক অধ্যক্ষ আল্লামা সৈয়দ অসিয়র রহমান, আনজুমান রিসার্চ সেন্টারের মহাপরিচালক মাওলানা মুহাম্মদ আবদুল মান্নান, কেন্দ্রীয় মুআল্লিম ও দপ্তর সচিব মাওলানা মুহাম্মদ ইমরান হাসান কাদেরী, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা হাফেজ মুহাম্মদ আশরাফুজ্জামান আল কাদেরী, ফকিহ মুফতি কাজী মুহাম্মদ আবদুল ওয়াজেদ আল কাদেরী। উপস্থিত ছিলেন আনজুমান ট্রাস্টের সেক্রেটারি জেনারেল আনোয়ার হোসেন, অ্যাসিস্টেন্ট সেক্রেটারি এস এম গিয়াস উদ্দিন সাকের, ফিন্যান্স সেক্রেটারি কামরুদ্দিন সবুর, দাওয়াতে খায়ের স্ট্যান্ডিং কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মোসাহেব উদ্দিন বখতিয়ার। ইজতেমায় কোরআন তেলাওয়াত, হামদ–নাত, মিলাদুন্নবী, ধর্মীয় আলোচনা, সমসাময়িক বিষয়ে প্রশ্নোত্তর, দাওয়াতে খায়ের মজলিসের আয়োজন ও মনিটরিং বিষয়ে আলোচনা এবং নামাজ, সালাত–সালাম ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে গাউসিয়া কমিটি বাংলাদেশের খুলশী, পাহাড়তলী, আকবরশাহ, কোতোয়ালি পশ্চিম, কোতোয়ালি পূর্ব ও কর্ণফুলী থানা কমিটির দায়িত্বশীলরা অংশ নেন। প্রেস বিজ্ঞপ্তি।












