কোতোয়ালীতে ৩০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৬ জুন, ২০২৬ at ৯:০৮ পূর্বাহ্ণ

মহানগরীর কোতোয়ালীতে ৩০ লিটার দেশীয় চোলাই মদসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন চাঁদপুর জেলার কচুয়া থানার মাধাইয়া এলাকার হারুনুর রশিদ ভান্ডারির ছেলে রবিউল হোসেন (৩২)। তিনি বর্তমানে কোতোয়ালী থানার মালিপাড়া এলাকায় বসবাস করেন। অন্যজন কোতোয়ালী থানার আসকারদিঘি ঝাউতলা এলাকার মেথরপট্টি হরিজনপাড়ার বাসিন্দা সুধারাম দাশের ছেলে পিয়া দাশ (৪২)। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তারের পাশাপাশি তাদের কাছ থেকে ৩০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। এই ঘটনায় গতকাল সোমবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপবিত্র আশুরার তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ
পরবর্তী নিবন্ধবাজেট ও নবম পে-স্কেলকে স্বাগত জানিয়ে চবি শহীদ জিয়া স্মৃতি সংসদের বিবৃতি