কাল থেকে তিন দিনের বিল্ড এক্সপো শুরু

বাস্থই চট্টগ্রাম চ্যাপ্টারের উদ্যোগ

| বুধবার , ১৯ আগস্ট, ২০২৬ at ৭:৩৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী চট্টগ্রাম বিল্ড এঙপো ২০২৬। বাংলাদেশ স্থপতি ইন্সটিটিউট (বাস্থই), চট্টগ্রাম চ্যাপ্টারের উদ্যোগে আগামীকাল বৃহস্পকিবার, শুক্রবার ও শনিবার (২০২২ আগস্ট) নগরীর পাঁচ তারকা হোটেল র‌্যাডিসন ব্লুতে এ এঙপো অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার দুপুরে হোটেল র‌্যাডিসন ব্লু, চট্টগ্রামে এই উপলেক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন চট্টগ্রাম বিল্ড এঙপো সাবকমিটির আহ্বায়ক স্থপতি মো. মিজানুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক চেয়ারম্যান স্থপতি আশিক ইমরান, চট্টগ্রাম বিল্ড এঙপো সাব কমিটির উপদেষ্টা স্থপতি মেহেদী ইফতেখার, সদস্য স্থপতি মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী, স্থপতি অনিকেত চৌধুরী, স্থপতি আবদুল্লাহ রুম্মান, এন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ মঞ্জুরুল হক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাসায়নিক দুর্ঘটনা ও দুর্যোগ মোকাবিলায় নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ মহড়া
পরবর্তী নিবন্ধনারী উদ্যোক্তাদের জন্য চট্টগ্রামে বিশেষ ঋণ নিয়ে আলোচনা