গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা, চন্দনাইশ উপজেলা ও চন্দনাইশ পৌরসভা শাখার ব্যবস্থাপনায় এবং গাউসিয়া কমিটি মক্কা শাখার সহযোগিতায় কাল বুধবার বাদে জোহর থেকে গাছবাড়িয়া কলেজ ময়দানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে রহমাতুল্লিল আলামিন কনফারেন্স অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন দরবারে ছিরিকোটের সাজ্জাদানশীন পীরে বাঙাল আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ.)। প্রধান অতিথি থাকবেন ছাহেবজাদা আল্লামা সৈয়দ মুহাম্মদ কাসেম শাহ্ (মা.জি.আ)। বিশেষ অতিথি থাকবেন ছাহেবজাদা সৈয়দ আকিব আহমদ শাহ্ (মা.জি.আ)। এতে অতিথি থাকবেন চন্দনাইশ–সাতকানিয়া (আংশিক) সংসদীয় আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমদ। কনফারেন্সে আঞ্জুমান ট্রাস্ট, গাউসিয়া কমিটি নেতৃবৃন্দ এবং দেশবরেণ্য ওলামায়ে কেরাম অতিথি ও আলোচক থাকবেন। কনফারেন্স উপলক্ষ্যে গাউসিয়া কমিটি চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে এক সংবাদ সম্মেলন গতকাল সোমবার বিকালে গাছবাড়িয়া কলেজ মাঠস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন কনফারেন্স প্রস্তুতি কমিটির সদস্য সচিব মুহাম্মদ নজরুল ইসলাম। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাস্টার মুহাম্মদ হাবিব উল্লাহ, মুহাম্মদ আবুল মনসুর, এম.মাহবুবুল আলম এম.কম, মুহাম্মদ মোজাম্মেল হক, মাওলানা সৈয়দ মুহাম্মদ আমান উল্লাহ সমরকন্দী, মাওলানা সোলায়মান ফারুকী, প্রফেসর মুহাম্মদ আব্দুল মান্নান চৌধুরী, মুহাম্মদ মোরশেদুল আলম, মুহাম্মদ নজরুল ইসলাম, মুহাম্মদ মেজবাহ উদ্দীন, মুহাম্মদ আলমগীর ইসলাম বঈদী, অ্যাডভোকেট জিএম শাহাদত হোসাইন মানিক, মুহাম্মদ শাহ্ নেওয়াজ চৌধুরী শুভ, মুহাম্মদ ইছহাক কাদেরী, মোহাম্মদ মোজাম্মেল হক তালুকদার, মুহাম্মদ শফিউর রহমান, অধ্যক্ষ মাওলানা আবুল কাশেম আনসারী, মাওলানা মুহাম্মদ তৌহিদুল মোস্তফা, মুহাম্মদ মহরম আলী, মুহাম্মদ শাখাওয়াত হোসেন শিবলী, এডভোকেট মোজাম্মেল হক ফারুকী, মুহাম্মদ হোসেন চৌধুরী, মুহাম্মদ সরওয়ার উদ্দিন, মুহাম্মদ সাইফুল, হাজী মুহাম্মদ ফেরদৌস আলম, মুহাম্মদ সাঈদ ইবনে খায়ের, মুহাম্মদ আবদুল মালেক হিরু, মুহাম্মদ মোস্তাফিজুর রহমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।









