বাংলাদেশ কারাতে ফেডারেশনের ২০২৬ সালের কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষা গত ১৪ এপ্রিল ঢাকার শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। কারাতে কোচেস পরীক্ষায় বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি শাহজাদা আলমের কারাতে ছাত্র মো. আবদুল হান্নান কাজল ব্ল্যাক বেল্ট, ৪র্থ ড্যান অংশ নেন। তিনি উক্ত কারাতে কোচেস লাইসেন্স পরীক্ষায় পাস করে লাইসেন্সধারী কারাতে কোচের সনদ পেয়েছেন। উল্লেখ্য,কাজল ১৯৮৯ সনে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কারাতে কোচ শাহজাদা আলম শিহান ও কাজী রাশেদ আলী জাহাঙ্গীর শিহান ও তার সহকারী কোচ দিদার উদ্দিনসহ বিভিন্ন কোচের অধীনে থেকে কারাতে শুরু করেন। তিনি জাতীয় কারাতে প্রতিযোগিতা সহ দেশে অনুষ্ঠিত বিভিন্ন কারাতে প্রতিযোগিতায় বিভিন্ন পদক পান। বর্তমানে তিনি কারাতে রেফারি হিসেবে এবং সোতোকান কারাতে স্কুল চট্টগ্রাম এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। জাতীয় পত্রিকা দৈনিক জনবাণী চট্টগ্রাম ব্যুরোতে ফটো সাংবাদিক হিসেবেও তিনি কর্মরত আছেন।












