কাবিননামায় পূর্বের ও বিদ্যমান বিয়ের তথ্য সংযুক্ত করা প্রশ্নে হাইকোর্টের রুল

| মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর, ২০২৬ at ৮:০৩ পূর্বাহ্ণ

বিয়ের কাবিননামায় পূর্বের ও বিদ্যমান বিয়ে এবং সন্তানের তথ্য সংযুক্ত করার প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট। এ সংক্রান্ত রিটের শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ গতকাল সোমবার এই আদেশ দেন। গতকাল সোমবার আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী শেখ ওমর ও আইনজীবী তানজিলা রহমান জুঁই। খবর বাসসের।

গত ২৫ আগস্ট জনস্বার্থে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান। সে রিটে বলা হয়, বর্তমান কাবিননামায় পূর্বের বিয়ে, তালাক ও সন্তানদের পূর্ণাঙ্গ তথ্য উল্লেখের বাধ্যবাধকতা নেই।

ফলে এসব গুরুত্বপূর্ণ তথ্য গোপন করে অনেকেই প্রতারণা করছেন ও নানা পারিবারিক বিরোধ সৃষ্টি হচ্ছে। তাই কাবিননামা সংশোধন করে বরকনে উভয়ের আগের ও বিদ্যমান সব বিয়ের তথ্য, সন্তানদের তথ্য, চলমান ভরণপোষণ, অভিভাবকত্ব ও অন্যান্য আইনগত দায় এবং জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট নম্বর অন্তর্ভুক্ত ও যাচাইযোগ্য করার নির্দেশনা চাওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধসালিশে অপমানের পর গলায় ফাঁস, ৯ দিন পর গৃহবধূর মৃত্যু
পরবর্তী নিবন্ধপেকুয়ায় প্যারাবন কেটে তৈরি বেড়িবাঁধ অপসারণ