কাপ্তাই উপজেলা সদরে অবস্থিত বরইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয় ইনডোর গেমস কর্ণার উদ্বোধন করা হয়েছে। কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হানুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইনডোর গেমস কর্ণার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, উপজেলা শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান, ওয়াগ্গাছড়া চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রশিদ কাদেরী, কাপ্তাই মানবাধিকার কমিশনের সভাপতি খোরশেদুল আলম কাদেরী সহ অন্যান্য অতিথিবৃন্দ। প্রধান শিক্ষক জয়সিম বড়ুয়া জানান, উপজেলা নির্বাহী অফিসার গেমস কর্নারের জন্য একটি টেবিল টেনিস বোর্ড উপহার হিসেবে প্রদান করেন। এছাড়া দাবা এবং অন্যান্য খেলার সামগ্রীও তিনি স্কুলকে প্রদান করেন।












