কাপ্তাইয়ে সেনাবাহিনীর ১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে স্থানীয় দরিদ্র ও অসহায় নারী–পুরুষ এবং শিশু–কিশোরকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়েছে।
‘সুস্থতার জন্য সবার পাশে’ স্লোগানকে সামনে রেখে ব্যাটালিয়নের মেডিকেল অফিসার দিনব্যাপী মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে আগত রোগীদের স্বাস্থ্য সেবা প্রদান করেন।
স্থানীয় পাহাড়ি বাঙালি জনগোষ্ঠীর নারী, পুরুষ ও শিশুরা চিকিৎসাসেবা গ্রহণ করেন। চিকিৎসা প্রদানের পাশাপাশি নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা, পুষ্টি, পরিচ্ছন্নতা এবং রোগ প্রতিরোধ বিষয়ে সবাইকে সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়।













