কাপ্তাই উপজেলার ওয়াগ্গা এলাকায় গতকাল শনিবার বিকাল ৫টার সময় মোটরসাইকেল ও সিএনজিচালিত টেক্সির মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। আহতরা হলেন বাইক আরোহী শাহিন আলম (২৭), টেঙিচালক মো. সাইমুন (২০), যাত্রী মো. জিদান (২০) এবং মো. রানা (১৭)। আহতদের মধ্যে শাহিনকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়রা জানান, বাইক আরোহী উল্টো পথে এসে টেক্সিকে ওভারটেক করতে গিয়ে এই দুর্ঘটনার কবলে পড়েন। কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, গাড়ি দুটি বর্তমানে কাপ্তাই থানা হেফাজতে রয়েছে। গতকাল রাত ৮টা পর্যন্ত এ ব্যাপারে থানায় কোনো মামলা হয়নি বলে জানা গেছে।














