জর্ডানের আম্মানে অনুষ্ঠিত এশিয়ান কারাতে ফেডারেশনের রেফারি কোর্স ও লাইসেন্স আপগ্রেডিং পরীক্ষায় কাতা বিভাগের সর্বোচ্চ জাজ–এ গ্রেড অর্জন করেছেন চট্টগ্রামের তীর্থ তালুকদার। গত ৫–৬ সেপ্টেম্বর আম্মানের রিজেন্সি প্যালেস হোটেলে অনুষ্ঠিত এ পরীক্ষায় এশিয়ার ১৭টি দেশের ১২০ জন রেফারি অংশ নেন। তীর্থ বাংলাদেশের ইতিহাসে পঞ্চম এবং সর্বকনিষ্ঠ রেফারি হিসেবে কাতা জাজ–এ গ্রেড অর্জন করেন। তিনি বর্তমানে বাংলাদেশ কারাতে ফেডারেশনের রেফারি কমিশনের সদস্য ও চট্টগ্রামের ফ্রেন্ডস ক্লাব কারাতে একাডেমির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি কুমিতে বিভাগে জাজ–বি (২০২৩, নেপাল), জাজ–এ (২০২৪, ফিলিপাইন), রেফারি–বি (২০২৫, চীন) এবং কাতা বিভাগে জাজ–বি (২০২৫, শ্রীলঙ্কা) লাইসেন্স অর্জন করেছিলেন। এরপর ৮–১০ সেপ্টেম্বর আম্মানে অনুষ্ঠিত ২৪তম এশিয়ান ক্যাডেট, জুনিয়র ও অনূর্ধ্ব–২১ কারাতে প্রতিযোগিতা ২০২৬–এ তিনি অফিসিয়েটিং রেফারি হিসেবেও দায়িত্ব পালন করেন।










