চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের নির্দেশনায় কাট্টলী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে স্বাস্থ্যক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে এই ক্যাম্পের আয়োজন করা হয়। অধ্যক্ষ আবুল কাসেমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা। তিনি শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা, পুষ্টি ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার গুরুত্ব তুলে ধরেন। এ সময় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম, স্কুল গভর্নিং বডির সদস্য সাহেদ আকবর এবং চসিক স্কুল হেলথকার্ড পরিচালনা কমিটির সদস্য ইমরানুল হক। মেডিকেলে টিমে দায়িত্ব পালন করেন চসিকের ও সাহিকের ডাক্তারবৃন্দ। ক্যাম্পে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা, স্বাস্থ্য পরামর্শ এবং সচেতনতামূলক দিকনির্দেশনা প্রদান করা হয়।













