কাটিরহাট উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

| রবিবার , ২০ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৪১ পূর্বাহ্ণ

হাটহাজারী উপজেলার কাটিরহাট উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও ফাতেহা ইয়াজদাহম উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, মহানবী হযরত মোহাম্মদ (সা.) মানবজাতির জন্য শান্তি, কল্যাণ ও মুক্তির বার্তা নিয়ে এসেছিলেন। তাঁর জীবন ছিল সত্যবাদিতা, আমানতধারী, ক্ষমা, দয়া, সহমর্মিতা ও ন্যায়বিচারের অনন্য দৃষ্টান্ত। মহানবীর জীবন ও আদর্শ সম্পর্কে শিক্ষার্থীদের জানার পাশাপাশি তাঁর শিক্ষা নিজেদের জীবনে অনুসরণ করতে হবে। গতকাল শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত মাহফিল উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কাটিরহাট উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি মোহাম্মদ সাখাওয়াত হোসেন।

ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন পরিষদের আহবায়ক ও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এস এম জুলফিকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন মাওলানা নাসির উদ্দীন আল কাদেরি। বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মুহাম্মদ বাদশা আলম। উপস্থিত ছিলেন পরিচালনা পরিষদ সদস্য আহম্মদ কবির। এতে শিক্ষানুরাগী সহ এলাকায় সমাজকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। সবশেষে প্রধান অতিথি ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। মুনাজাত পরিচালনা করেন মাওলানা কলিম উদ্দীন চৌধুরী। প্রধান অতিথি বলেন, মহানবী হযরত মুহাম্মদ (.) এর জীবনাদর্শ অনুসরণ করলে নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব। তিনি শুধু মুসলমানদের জন্য নয়, সমগ্র মানবজাতির জন্য আদর্শ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমুসলিম এডুকেশন সোসাইটির কার্যনির্বাহী কমিটির প্রথম সভা
পরবর্তী নিবন্ধশ্রমিক দল ও বন্দর রক্ষা পরিষদের চার দাবি