কাগতিয়া মাদরাসার মহানগর ক্যাম্পাসে ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন

| মঙ্গলবার , ৩ অক্টোবর, ২০২৩ at ৫:০৯ পূর্বাহ্ণ

হযরত নবী করিম (দ.) এঁর পৃথিবীতে পবিত্র শুভাগমন উপলক্ষ্যে গত বৃহস্পতিবার কাগতিয়া এশাতুল উলুম কামিল এম. এ. মাদরাসার চট্টগ্রাম মহানগর ক্যাম্পাস মিলনায়তনে পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট ও সিনেট সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অধ্যাপক মোহাম্মদ ফোরকান মিয়া, অধ্যাপক মুহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী, মাওলানা এইচ.এম আবু বকর, আব্দুল মান্নান প্রমুখ। এ উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল খতমে কোরআন, ফাতেহা শরীফ আদায় ও আলোচনা সভা। মাওলানা মুহাম্মদ সোহেল চৌধুরীর মিলাদ–কিয়াম পরিচালনা শেষে দেশ–জাতির উন্নতি, সমৃদ্ধি ও শান্তি কামনা করে মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবি টেন্ডার দুর্নীতির মামলা : জামিন চেয়েছেন জি কে শামীম
পরবর্তী নিবন্ধজাতীয় পার্টির প্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন বাবলুর স্মরণসভা