চট্টগ্রামের কর্ণফুলীতে ২০ লিটার চোলাই মদসহ মোঃ ইমন (২৩) নামে এক টেঙি চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার সকালে কর্ণফুলী থানাধীন ক্রসিং এলাকার দরবার ওরশ বিরিয়ানীর সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইমন পটিয়া উপজেলার হাইদগাঁও ইউপির ২নম্বর ওয়ার্ডের মাজার পাড়া এলাকায় গুল মোহাম্মদের ছেলে। পেশায় সে টেঙি চালক।
পুলিশ জানায়, মাদক বেচাকেনার গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে সন্দেহ জনক ইমনের টেঙিতে চালিয়ে ২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি টেঙিটি জব্দ করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা রজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।











