পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং সবুজ, সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে কর্ণফুলী উপজেলায় গাছের চারা বিতরণ কর্মসূচি পালন করেছে আয়ুব–বিবি ট্রাস্ট। গত ২৪ জুলাই কর্ণফুলী উপজেলার আজিম–হাকিম স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে ফলদ, বনজ ওষুধি গাছের চারা বিতরণ করা হয়। মো. শাহজাহান ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন আয়ুব–বিবি ট্রাস্ট ও ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের চেয়ারম্যান আলহাজ আজিম আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠন দুরন্ত দুর্বারের সভাপতি রমজান আলী রমু। বিশেষ অতিথি ছিলেন আয়ুব–বিবি ট্রাস্ট ও ডায়মন্ড সিমেন্টের পরিচালক আবদুল্লাহ আল মামুন, আবদুল্লাহ আল জুনায়েদ, আবদুল্লাহ আল ফরহাদ ও আবদুল্লাহ আল মুরাদ, ডায়মন্ড সিমেন্টের জিএম আবদুর রহিম এবং আজিম–হাকিম স্কুলের প্রধান শিক্ষক মো. মনজুর আলম। উপস্থিত ছিলেন শেখ আহমেদ, হাফেজ আহমেদ, সেলিম খাঁন, মুছা শিকদার, আনোয়ার মেম্বার প্রমুখ। প্রধান অতিথি বলেন, বৃক্ষ আমাদের জীবনের অপরিহার্য অংশ এবং প্রকৃতির অন্যতম শ্রেষ্ঠ বন্ধু। পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধিতে বৃক্ষের ভূমিকা অপরিসীম। তাই পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর, সবুজ ও বাসযোগ্য দেশ গড়ে তুলতে সবাইকে বেশি বেশি বৃক্ষরোপণ এবং গাছের পরিচর্যায় এগিয়ে আসতে হবে।
শেষে বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা তুলে দেন অতিথিবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।











