বাঁশখালীতে পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র‌্যালি ও আলোচনা

বাঁশখালী প্রতিনিধি | রবিবার , ২৬ জুলাই, ২০২৬ at ৫:২৩ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ‘পরিচ্ছন্ন করি নগরগ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম’প্রতিপাদ্যকে সামনে রেখে বাঁশখালী উপজেলা এবং পৌরসভায় ব্যাপকভাবে পরিচ্ছন্নতা অভিযান শুরু হচ্ছে। এই অভিযানের মূল উদ্দেশ্য হচ্ছে পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও নান্দনিক পরিবেশ তৈরী করা, ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে মশার প্রজননক্ষেত্র ধ্বংস করা। এ উপলক্ষে শনিবার উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে সকালে র‌্যালি অনুষ্ঠিত হয়। এতে উপজেলা প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা, স্কুলকলেজের শিক্ষার্থী, সিপিপি স্বেচ্ছাসেবকগণকে সাথে নিয়ে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। উপজেলা/ পৌরসভায় অবস্থিত সকল ভবনের (সরকারি/ বেসরকারি/ ব্যাক্তিগত) ছাদ পরিস্কার, রাস্তাঘাট ও ড্রেন পরিস্কার, হাটবাজার পরিস্কার, মশার প্রজননক্ষেত্র ধ্বংস কর্মসূচি পালন করা হবে।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন, উপজেলা/পৌরসভার নাগরিকদের নিজ নিজ বাসাবাড়ির ছাদ ও আঙিনা ব্যাপকভাবে পরিস্কার করার আহবান জানান এবং এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য অনুরোধ জানান।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে ফাঁকা বাড়িতে দরজা ভেঙে চুরি
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে আয়ুব-বিবি ট্রাস্টের ব্যতিক্রমী উদ্যোগ