কদম মোবারক এতিমখানার ছাত্র নিখোঁজ, থানায় জিডি

আজাদী প্রতিবেদন | রবিবার , ৭ জুন, ২০২৬ at ১০:৪২ পূর্বাহ্ণ

নগরীর আন্দরকিল্লা কদম মোবারক এতিমখানার এক ছাত্র নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। গত ৩ জুন বিকাল ৫টার সময় শিক্ষা প্রতিষ্ঠানটির সামনে থেকে ১০ বছর বয়সী ওই শিশু নিখোঁজ হয়। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

তার নাম মো. রবিউল হোসেন তানভীর। রাঙ্গুনিয়া উপজেলার পারুলিয়া এলাকার মো. মামুনের ছেলে তিনি। এ ঘটনায় তার মা রেহেনা আক্তার নগরীর কোতোয়ালী থানায় একটি জেনারেল ডায়েরী (জিডি) করেছেন। এতে শিশুটির শারীরিক গড়ন বিষয়ে বলা হয়েছেশিশুটির চুল ছোট, চামড়ার রঙ ফর্সা ও উচ্চতা ৪ ফুট।

জিডিতে বলা হয়, এতিমখানার সামনে থেকে হারিয়ে গেছে তানভীর। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। এখনো তার খোঁজ চলছে। কেউ শিশুটির সন্ধান পেয়ে থাকলে ০১৮৩৭৮৮৪১০১ নম্বরে যোগাযোগ করার জন্য ছেলেটির পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

এ বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন দৈনিক আজাদীকে বলেন, শিশুটি এর আগেও দু’বার পালিয়ে গিয়েছিল। পরে ফিরে আসে। আমরা তার খোঁজ করছি। তদন্ত কর্মকর্তা এ নিয়ে কাজ করছে।

পূর্ববর্তী নিবন্ধআহলে বায়েত অনুসারী পরিষদের সেমিনার
পরবর্তী নিবন্ধঅপসংস্কৃতি রোধে সুস্থ সংস্কৃতি বিকাশে হিজরী নববর্ষ উদযাপন অপরিহার্য