কক্সবাজার সৈকতে গোসলে নেমে তরুণের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি | শনিবার , ৮ আগস্ট, ২০২৬ at ৮:৪২ পূর্বাহ্ণ

কক্সবাজার সমুদ্র সৈকতে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার সময় পানিতে ডুবে ইয়াছিন আরাফাত (২০) নামে এক তরুণ মারা গেছেন। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটে। ইয়াছিন কক্সবাজার পৌরসভার ৪ নং ওয়ার্ডের পেশকার পাড়ার আলী হোসেনের ছেলে। তিনি এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন।

সৈকতে দায়িত্বরত সিসেফ লাইফগার্ডের ইনচার্জ মো. ওসমান জানান, শুক্রবার সকালে বন্ধুদের সঙ্গে সুগন্ধা পয়েন্ট এলাকায় ফুটবল খেলতে আসেন ইয়াছিন আরাফাত। খেলা শেষে তিনি গোসল করতে সমুদ্রে নামেন। এ সময় তাকে ডুবে যেতে দেখে দায়িত্বরত লাইফগার্ড ও বিচকর্মীরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষানিরীক্ষা শেষে ইয়াছিনকে মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধব্যাংকিং সেক্টরে রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না
পরবর্তী নিবন্ধআড়াইশর বেশি যাত্রী নিয়ে রোমে আটকা বিমান