কক্সবাজারে প্রতিবন্ধীদের মাঝে খাবার বিতরণ

| শনিবার , ২৬ সেপ্টেম্বর, ২০২০ at ৮:০৩ পূর্বাহ্ণ

কক্সবাজার অরুণোদয় বিশেষায়িত স্কুলে নওজোয়ানের এএসআইএসআই প্রকল্পের অধীনে কোভিড–১৯ প্রশমনে হোস্ট কমিউনিটিতে ১১৪ প্রতিবন্ধী পরিবারের মাঝে খাবার বিতরণ করা হয়। উক্ত কর্মসূচিতে খাবার বিতরণ করেন কক্সবাজার জেলা প্রশাসক কামাল হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহজাহান আলী, আইওএম এর ন্যাশনাল লিঁয়াজো অফিসার বি এম মশিউর রহমান, নওজোয়ানের প্রধান নির্বাহী মো: ইমাম হোসেন চৌধুরী। এএসআইএসআই প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক অক্টোভিয়ান সৈকত সরকার ও অরুনোদয় স্কুলের প্রধান শিক্ষক শাহজালাল।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীর উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা ঘোষণা মোছলেমের
পরবর্তী নিবন্ধমাস্টার শশাঙ্ক মোহন রুদ্রের শোকসভা