ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট ডবলমুরিং শাখার আলোচনা সভা

| শনিবার , ২৬ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৪৯ পূর্বাহ্ণ

ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউমিনিটি রেভুল্যোশন চট্টগ্রাম ডবলমুরিং থানা শাখার উদ্যোগে গত ২৫ সেপ্টেম্বর হাজিপাড়া দরবারে হজরত গাউছে পাক রহঃ ও শানে জামেয়া আওলিয়াকেরাম পথ পুনরুদ্ধার সম্মেলন উপলক্ষে আলোচনা সভা ও সালাতু সালাম দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। লোকমান হোসেন লাভলুর সভাপতিত্বে উক্ত সালাতু সালাম মাহফিলে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নেতা আল্লামা এমদাদুল হক সায়ীফ, বিশেষ অতিথি ছিলেন ইরফানুল হক সরকার। নেতৃবৃন্দ বলেন, প্রাণপ্রিয় আহলে বায়েত, মহামান্য খোলাফায়ে রাশেদীন, মহান মকবুল সাহাবায়ে কেরাম, সত্যের ইমামবৃন্দের উত্তরাধিকার আওলিয়া কেরাম, প্রবৃত্তির বিণাশী দাসত্ব ও পার্থিব হীনমোহের শিকল থেকে আত্মার মুক্তি ও জীবনের আসল লক্ষ্যে অভিযাত্রার আলো আওলিয়া কেরাম, জীবনের চুড়ান্ত সাফল্য তাওহীদ রেসালাতের কবুলিয়াতে ধন্য ও নৈকট্যে একাকার জীবন ও খেলাফতে ইসলামের আলোকবর্তিকা আওলিয়া কেরাম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅগ্নিকন্যা প্রীতিলতা সাহস ও আত্মত্যাগের প্রতীক
পরবর্তী নিবন্ধবিভিন্ন কলেজে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান