এস আলমের নির্মাণাধীন ভবন থেকে গাড়ি উদ্ধার

চেরাগী পাহাড় মোড়

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৫ সেপ্টেম্বর, ২০২৪ at ৬:০২ পূর্বাহ্ণ

নগরীর কোতোয়ালী থানাধীন চেরাগী পাহাড় মোড়স্থ এস আলম গ্রুপের নির্মাণাধীন বহুতল ভবনের আন্ডারগ্রাউন্ড পার্কিং থেকে একটি মিটসুবিশি জিপ গাড়ি কোতোয়ালী থানা পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। গতকাল রাত সাড়ে ১০টায় কোতোয়ালী থানা পুলিশ পরিত্যক্ত অবস্থায় গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কোতোয়ালী থানার ডিউটি অফিসার এসআই খায়রুল জানান, চেরাগী পাহাড় মোড়ে এস আলমের নির্মাণাধীন ভবনের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় চট্টমেট্টো–ঘ ১১–৫৩৪৪ মিটসুবিশি/ মিতসুবিশি একটি জিপ গাড়ি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। গাড়িতে কিছু ছিল না বলে জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধপাস কার্ড ছাড়া প্রবেশ করা যাবে না চমেক হাসপাতালে
পরবর্তী নিবন্ধফটকে তালা ঝুলিয়ে অফিস করছেন ওয়াসার কর্মকর্তারা